ঘোলা পানিতে মাছ শিকার সফল হবে না : গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৪:১০ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে কেউ সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদেশে কোনো লাভ হবে না।’ গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে

বিশ্ব বসতি দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ টেনে মন্ত্রী এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘কেউ যদি ওয়ান ইলেভেনের মতো অনাকাক্সিক্ষতভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, তা তাদের দুঃস্বপ্নই থেকে যাবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে শেখ হাসিনা এত উন্নত জায়গায় নিয়ে এসেছেন যে, এ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি যারা করেন না তারাও বিস্ময় প্রকাশ করেন। কিন্তু ক্ষমতালিপ্সু কয়েকজন কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো পল্টনে নানা রকম উদ্ভট কথা বলছেন। রাজনীতির অন্ধ গলিতে গিয়ে উ™£ান্ত হওয়া মানুষগুলো প্রলাপ বকলে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হবে না।’

মন্ত্রী এ সময় বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেন।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল মতিন ও বিজনেস ইনস্টিটিউট অব ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম সুলতান আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত