ভাইরাল ধোনি ও তার মেয়ের গাড়ি ধোয়ার ভিডিও

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১২:১৪ পিএম

টিম ইন্ডিয়ায় মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা। কিন্তু এসবে নজর নেই মাহির। নিজের কেনা নতুন গাড়ি নিসান জঙ্গা আর কন্যা জিভাকে নিয়েই মেতে আছেন ‘ক্যাপ্টেন কুল’।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ধোনি। সেখানে দেখা যাচ্ছে গাড়ি ধোয়ার কাজে ধোনিকে সঙ্গ দিচ্ছেন তার কন্যা জিভা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। মেয়ের সঙ্গে গাড়ি ধোয়ার ভিডিও শেয়ার করে ধোনি লিখেছেন- “ছোট্ট সাহায্য অনেকটা দূর নিয়ে যায় আমাদের। আর গাড়িটা বড় হলে সেটা আরও ভালো উপলব্ধি করা যায়।”

ধোনির বাইক ও গাড়ি প্রেমের কথা সর্বজনবিদিত। ভারতের সাবেক অধিনায়কের সংগ্রহে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচটু, কনফেডারেট হেলক্যাট, সুজুকি হায়াবুসা ও নর্টন ভিনটেজের মতো বাইক। পাশাপাশি ফেরারি ফাইভনাইননাইন জিটিও, হামার এইচটু ও জিএমসি সিয়েরার মতো সব দুর্দান্ত মডেলের গাড়ির মালিকও তিনি। সদ্যই ধোনির গাড়ি বহরে যুক্ত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বহুল ব্যবহৃত গাড়ি জঙ্গাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত