রাজধানীর এফডিসি গেটে এসেই ভক্তদের কবলে পড়েন হিরো আলম। অবস্থা এমনই দাঁড়ায় যে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আসেন হিরো আলম। তিনি এফডিসিতে প্রবেশের সময়ই ভক্তরা তাকে ঘিরে ধরেন। তাদের চাহিদা ছবি তোলা ও একটু কথা বলা।
সে আবদার মেটাতে হিমশিম খেতে হয় সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হওয়া এই তরুণের। পরে অবশ্য পুলিশের সহায়তায় ভিড় ঠেলে হিরো আলম ভেতরে প্রবেশ করতে সক্ষম হন ও অপ্রীতিকর অবস্থা এড়ান।
এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্ধিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর।
