ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়ওয়ার ঘটনায় পদ হারিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
তার নাম খাজে আহম্মদ মজুমদার। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে অপসারণ করে। খবর ইউএনবি।
বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক সেবনের অভিযোগের বিষয়ে আহম্মদ মজুমদারকে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় তাকে উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হলো।
আহম্মদ মজুমদারের (৩৫) ইয়াবা সেবনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
