টানা গোল করায় লেভানদোভস্কির রেকর্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১১:০২ এএম

বুন্দেসলিগায় একের পর এক ম্যাচে গোল করায় দারুণ একটি রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। তার অসাধারণ অর্জনের দিন ইউনিয়ন বার্লিনকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিগের গত আসরের চ্যাম্পিয়নরা।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে জার্মান ফুটবলের সর্বোচ্চ লিগে বায়ার্নের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি গোল করেন লেভানদোভস্কি। এর মধ্য দিয়ে বুন্দেসলিগায় মৌসুমের শুরুতে টানা নয় ম্যাচে গোল করার রেকর্ড গড়েন পোলিশ এই ফুটবলার।

জার্মান ফুটবলের সর্বোচ্চ লিগের শুরুর আট ম্যাচে টানা গোল করে এতদিন রেকর্ডটি দখলে রেখেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং। ২০১৫-১৬ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন জার্মান এই ফুটবলার।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপ সব মিলিয়ে ১৪ ম্যাচে লেভানদোভস্কি গোল করেছেন ১৯টি! এর মধ্যে লিগেই করেছেন ১৩ গোল! চলতি মৌসুমে সব মিলিয়ে ৩১ বছর বয়সী এই ফুটবলারের গোল দাঁড়িয়েছে ৩৭টি, যা বার্সেলোনার লিওনেল মেসি, জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো ও পিএসজির কিলিয়ান এমবাপে থেকে বেশি।

বার্লিনের বিপক্ষে বায়ার্নের জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে অপর গোলটি করেন বেঞ্জামিন পাভার্দ। ম্যাচের শেষ দিকে অতিথি দলের হয়ে একটি গোল শোধ করেন জার্মান স্ট্রাইকার সেবাস্তিয়ান পোল্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত