নভেম্বরে পাকিস্তানে খেলতে আসছেন কাকা-ফিগো-পুয়োল

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১১:৫৩ এএম

কাকা, লুইস ফিগো, কার্লোস পুয়োল ও নিকোলাস আনেলকা; পাকিস্তানে খেলতে আসছেন কিংবদন্তিতুল্য এসব ফুটবলার! হ্যাঁ, ঠিক শুনছেন। আগামী মাসে লাহোরে ওয়ার্ল্ড সকার স্টারদের প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবেন তারা।

চলতি বছরের এপ্রিলেই হওয়ার কথা ছিল এই ইভেন্ট। কিন্তু ব্যবসায়িক কারণ দেখিয়ে তা স্থগিতের ঘোষণা দেয় আয়োজকরা। তবে ইভেন্টটি আবার আয়োজনে উদ্যোগী হয়েছেন তারা।

শুক্রবার আয়োজকরা জানিয়েছেন, ৯ নভেম্বর করাচিতে পৌঁছাবেন ফুটবল কিংবদন্তিরা। পরের দিন লাহোরের জাতীয় হকি স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলতে নামবেন তারা।

এই ইভেন্টের প্রচারভিযানে চলতি বছরই পাকিস্তান সফর করে গেছেন বিশ্বকাপ জেতা স্পেনের পুয়োল ও ব্রাজিলের কাকা। তাদের সঙ্গে ছিলেন চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগালের লুইস ফিগো ও ফ্রান্সের নিকোলাস আনেলকা। ম্যাচটিতে তাদের সঙ্গে খেলতে দেখা যাবে ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে বাছাই করা পাকিস্তানের ফুটবলাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত