ছেলেকে নিয়ে দীপাবলি অনুষ্ঠানে শাহরুখ-গৌরী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১২:১১ এএম

গত বছর নিজের বাড়ি 'মান্নাত'-এ দীপাবলির পার্টি দিয়েছিলেন বলিউড কিং খান।সেখানে হাজির ছিলেন বি-টাউনের প্রায় সব তারকাই। তবে এবছর কিং খানের দীপাবলি কাটছে নিজের পরিবারের সঙ্গে। 

কিছুদিন আগে প্রধানমন্ত্রীর বাড়িতে আয়োজিত গান্ধীর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান। তারপর আরও বেশকিছু কাজে দিল্লিতেই রয়ে গিয়েছেন তিনি। দীপাবলি উপলক্ষে শাহরুখের সঙ্গে সময় কাটাতে দিল্লিতে ছেলে আব্রামকে নিয়ে হাজির হয়েছেন গৌরী খান। শাহরুখের সঙ্গে একান্তে ছেলেকে নিয়ে দীপাবলিতে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, 'আমি এবছর দিল্লিতেই দীপাবলি সেলিব্রেট করতে চাই। প্রত্যেক বছরই মুম্বাইতে দীপাবলি উপলক্ষে বড় বড় পার্টি হয়,  সেখানে যাওয়া জরুরি হয়ে পড়ে। আর এটাই অভ্যাসে পরিণত হয়েছে। তবে আমি এবার অতীতে ফিরে যেতে চাই। দীপাবলি পর্যন্ত দিল্লিতেই থাকতে চাই। এখানে আমার সঙ্গে আমার ছেলে আব্রামও রয়েছে। আমি ওকে গোটা শহর ঘোরাতে চাই আর দিল্লিতে দীপাবলি কীভাবে সেলিব্রেট হচ্ছে সেটা দেখাতে চাই'।

সূত্র: জি নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত