অস্ত্র মামলায় খালেদের বিরুদ্ধে র‌্যাবের চার্জশিট

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১২:৫১ এএম

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গুলশানের অস্ত্র মামলায় অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।

রবিবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে চার্জশিট দাখিল করেন র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।

এদিকে রবিবার জ্ঞাত আয়বহিভূ©ত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় খালেদ মাহমুদ ও এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন।

গত ১৮ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গুলশান থেকে খালেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র গুলি এবং ইয়াবা জব্দ করা হয়। ক্যাসিনো থেকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক, ২৪ লাখ টাকা, বিদেশি মদ, ক্যাসিনো বোর্ড জব্দ করে।

 খালেদের বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে চারটি মামলা হয়। গ্রেপ্তারের দুদিন পর ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে খালেদকে বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত