স্ত্রী-সন্তানকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় সাবেক স্বামীসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৩:০৯ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রী ও সন্তানকে এসিড মেরে ঝলসে দেওয়ার ঘটনায় প্রধান আসামি শাহাজাহান আলী মোড়লকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ঢাকার গেন্ডারিয়া থানাধীন মনির হোসেন লেন থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শাহাজাহান মোড়লের আরেক সহযোগী ইছা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, গত ২১ অক্টোবর আশাশুনির চাপড়ার গ্রামে ফাতেমা খাতুন ও তার শিশু কন্যা জাকিয়া মেহেজাবিন (২) রাতে বাবার বাড়িতে অবস্থান করছিল।

এ সময় তার সাবেক স্বামী ঘরের বাইরে থেকে তার স্ত্রীকে ডাকাডাকি করেন। এ সময় জানালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারেন। এতে ফাতিমা ও তার শিশু কন্যা এসিডে ঝলসে যায়। তাদেরকে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

ঘটনার পর থেকে পুলিশ শাহজাহানকে ধরার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। অনেক প্রচেষ্টার পর তাদেরেকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত