দিনাজপুর কোতোয়ালি থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ, অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৮:২৫ পিএম

দিনাজপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এছাড়াও দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকারকে বদলি করা হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার দুজন পুলিশ কর্মকর্তার বদলির আদেশ দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আসার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন,  ‘কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিমকে তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) বদলির আদেশ জারি করা হয়েছে মর্মে আমাদের কাছে চিঠি আসে। রেদওয়ানুর রহিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ পার্বত্য চট্টগ্রাম এলাকায় পোস্টিং এর নির্দেশনা পাওয়া গেছে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকারের সাধারণ বদলি হয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে যোগদান করার কথা বলা হয়েছে।’

তবে কি কারণে দুজন পুলিশ কর্মকর্তার বদলি হয়েছে এর কোন ব্যাখ্যা বা কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাননি বলে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত