ডামুড্যায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৯:০৪ পিএম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক প্রতিবন্ধী শিশু বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় বাগানে নিয়ে ধর্ষণের শিকার করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। 

এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে মামুন গোলদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবার কোর্টে সোপর্দ করা হয়েছে।

ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনই গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশু বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিল।

এ সময় পার্শ্ববতী সৈয়দ বস্তা গ্রামের মামুন গোলদার (৩৫) নামে এক যুবক শিশুটিকে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার মা বাবার কাছে ঘটনা বলে দেয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ডামুড্যা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করে ডামুড্যা থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। এই দিকে পুলিশ শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করেছে।

ডামুড্যা থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত