দীপাবলিতে সাবেক দুই প্রেমিকের সঙ্গে আড্ডা-নাচ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৬:১৭ পিএম

সারা আলী খানের হাতে রয়েছে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’। মুক্তির অপেক্ষা আছে ‘লাভ আজকাল টু’।

এই সব ছবির ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে দীপাবলি পার্টিতে হাজির হলের সাইফ আলী খানের মেয়ে।

শুধু অনিল কাপুরের পার্টি নয়, গিয়েছিলেন অমিতাভ বচ্চন ও করণ জোহরের বাড়ির দীপাবলি পূজায়।

‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালকের বাড়িতে সাবেক প্রেমিক কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা হয় সারার। বিচ্ছেদের পরও তারা বন্ধুত্ব বজায় রেখেছেন।

পার্টিতে দেখা হতেই অন্য প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে ড্যান্স ফ্লোরে ঝড় তোলেন। অবশ্য কার বাড়িতে সারা-বীর নেচেছেন জানা যায়নি।

জি নিউজ জানায়, বীর পাহাড়িয়া ও কার্তিক আরিয়ানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও সারা ক্যারিয়ারের খাতিরেই সাবেকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেই এগোচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত