দেশের মানুষ সাকিবের পাশে আছে : আবদুর রহমান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৯:১৭ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, মাগুরার কৃতী সন্তান বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে দুর্ভাগ্যজনকভাবে আইসিসির দেওয়া শািস্ত মেনে নিতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গোটা দেশের মানুষ সাকিবের পাশে আছেন। তিনি বুধবার বিকেলে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলন উদ্বোধন করেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, কল্পনা জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ড।

বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত