নিজ অঞ্চলের গানকে সবার সামনে তুলে ধরতে চান? দেশবাসীকে শোনাতে চান আপনার কণ্ঠ? এমন প্রশ্নের উত্তর নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা।
আঞ্চলিক গান গাইতে পারেন এমন শিল্পীদের জন্য ‘শেকড়ের খোঁজে ২০১৯’ প্রতিযোগিতার আয়োজন করেছে ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) প্রদানকারী প্রতিষ্ঠান ইবি সল্যুশন্স লিমিটেড (ইবিএস)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলালিংক লোকাল রেডিও ২২০০১-এ কল করে অংশ নেওয়া যাবে প্রতিযোগিতায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও আদিবাসীদের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
১-২১ নভেম্বর পর্যন্ত অংশ নেওয়া যাবে এই প্রতিযোগিতায়।
যে কোনো বাংলালিংক নম্বর থেকে খালি গলায় গান রেকর্ড করে পাঠাতে হবে ২২০০১ নম্বরে। গাইতে হবে নিজ অঞ্চলের ভাষায় রচিত গান। রেকর্ডের সময় উল্লেখ করতে হবে নিজের ও অঞ্চলের নাম।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা তিনজনকে। পুরস্কার হিসেবে তারা পাবেন ৫০, ২০ ও ১০ হাজার টাকার চুক্তি এবং প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল থেকে গান প্রকাশের সুযোগ। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।
ইবিএস কর্তৃপক্ষ জানায়, বাংলা গানের সমৃদ্ধিতে আঞ্চলিক গানের অবদান অনস্বীকার্য। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে ও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা আঞ্চলিক গানের শিল্পীদের জাতীয় অঙ্গনে তুলে ধরাই তাদের লক্ষ্য।
