‘আজাদি মার্চে’ অংশ নিয়ে যারা তার পদত্যাগ চাইছেন, তাদের তালিকা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান নেতা মাওলানা ফজলুর রহমান এই আন্দোলনের ডাক দিয়ে ইমরানকে পদত্যাগ করতে দুই দিন সময় দেন।
সোমবার করাচি থেকে শুরু হওয়া আজাদি মার্চ বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়। এ আন্দোলনে সমর্থন দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও।
মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খানবিরোধী আজাদি মার্চ মঙ্গলবার লাহোর পৌঁছায়। সেখানে বুধবার দিনব্যাপী বিভিন্ন প্রতিবাদী সভায় কয়েক লাখ মানুষ অংশ নেন।
জমিয়তে উলামায়ে ইসলামের সরকারবিরোধী এই পদযাত্রায় পাকিস্তান পিপল’স পার্টি, পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ), দ্য আওয়ামী ন্যাশনাল পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরাও সমর্থন দিয়ে অংশ নিয়েছেন।
আন্দোলন ঠেকাতে ইমরান কঠোর অবস্থানে যাচ্ছেন। বিরোধীদের হুঁশিয়ার করে বলেছেন, ‘আজাদি মার্চের জন্য দরকার হলে খাবার পাঠাব, তবু পদত্যাগ নয়।’
