পরিবারের দাবি

স্কুলছাত্র ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০১:১৮ এএম

বরগুনার ক্রোক এলাকার নবম শ্রেণির ছাত্র বায়েজিদ হোসেন ইমরানকে হত্যা করা হয়েছে দাবি করে বিচার চেয়েছে তার পরিবার। গতকাল শনিবার দুপুর ১২টায় বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

লিখিত বক্তব্যে নিহত ইমরানের বাবা খলিলুর রহমান বলেন, ‘ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমার ছেলের সঙ্গে একই এলাকার আসলাম নামের এক শিক্ষকের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ইমরানের রহস্যজনক মৃত্যুর পর আসলামের প্রতিবেশী ও আমার ছেলের সহপাঠীরা এসব তথ্য আমাদের জানিয়েছে।’

সংবাদ সম্মেলনে ইমরানের মা সুখী বেগম, বাবা খলিলুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শিক্ষক আসলামের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া গেছে। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত