বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৯:০৩ পিএম

ঝিনাইদহের মহেশপুর পলিয়ানপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহিম ওই উপজেলার বাউলী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

ঝিনাইদহের খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রোববার ভোর রাতে ভারতে গরু আনতে যান চার বাংলাদেশি। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তিনজন পালিয়ে গেলেও আব্দুর রহিম নিহত হন।

লে. কর্নেল কামরুল আহসান আরো জানান, বিএসএফের ই-মেইল পাঠানো ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে এটা বাংলাদেশি আব্দুর রহিমের লাশ। নদীয়া জেলার ধানতলা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর মর্গে পাঠায় বলে জানা গেছে।

তিনি জানান, বিজিবির পক্ষ থেকে লাশ ফেরত পাওয়ার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত