রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) ৭ নভেম্বর শুরু হচ্ছে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিগটেক্স’। চার দিনব্যাপী এ প্রদর্শনীতে গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল মেশিনারি, প্রিন্টিং প্যাকেজিং ও সাইন মেশিনারি, ডাইস পিসমেন্টস ও কেমিক্যাল এবং ইয়ান ও ফেব্রিকস প্রদর্শন করা হবে।
গতকাল পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংস্থা রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ। তারা জানান, প্রদর্শনীতে ১৪ দেশ অংশ নেবে। প্রতিদিন সকাল-সন্ধ্যা উন্মুক্ত থাকবে।
