জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ লাখ ৫ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৬ দশমিক শূন্য ৫ ভাগ। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারা দেশে ১৫৭টি কলেজের ১ লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী মোট ১১৪টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, প্রকাশিত ফল মঙ্গলবার (গতকাল) বিকেল ৫টার পর যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd. info থেকে জানা যাচ্ছে।
