আশুগঞ্জে সার উৎপাদন বন্ধ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১০:৪২ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার হঠাৎ কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দৈনিক প্রায় ১ হাজার ২০০ টন ইউরিয়া সার কম উৎপাদন হবে। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার অ্যামোনিয়া প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারানোর জন্য কাজ শুরু হয়েছে। দুই-তিন দিন পর আবার উৎপাদন শুরু হবে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত