সংসদে আইনমন্ত্রী

দ্রুত বিচার আইনে দ্রুততার সঙ্গে মামলার নিষ্পত্তি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০২:৪৬ এএম

দ্রুত বিচার আইনে দায়ের করা চাঞ্চল্যকর মামলাসমূহ তদারকির জন্য আইন ও বিচার বিভাগের একটি মনিটরিং টিম কাজ করছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে সারা দেশে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন

মামলাসমূহ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মন্ত্রী জানান, দেশে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২-এর আওতায় ২০১৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বিচারাধীন মামলার মোট সংখ্যা ৩ হাজার ১০৩টি। এর মধ্যে ঢাকায় বিচারাধীন মামলার সংখ্যা ১ হাজার ৯৮৯টি। তিনি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য আইন ও বিচার বিভাগ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে ওই আদালতসমূহে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত