সংবর্ধনায় শিল্পমন্ত্রী

শিল্পোন্ননের মাধ্যমে সারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১২:৫৯ এএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সারা দেশে টেকসই শিল্পোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। দেশে ১০০ ইপিজেড ও শিল্প জোন তৈরি করা হচ্ছে। শিল্পের জন্য বিদ্যুৎ ও গ্যাসের সুব্যবস্থা রয়েছে। যাতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। এতে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।

গত শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাসে শিল্পমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সারা দেশে সুনাম অর্জন করেছে। নরসিংদীবাসী হিসেবে আমরা এ জন্য গর্বিত।

কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ ও কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসানসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন শিল্পী মমতাজ বেগম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত