মানুষের একমাত্র ভরসা জাতীয় পার্টি: কাদের

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০২:৪৯ এএম

জাতীয় পার্টিকে দেশের সাধারণ মানুষের ভরসার একমাত্র স্থান বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই আশা করছে। একমাত্র জাতীয় পার্টিই দেশের মানুষের আশা-আকা•ক্ষা পূরণ করতে পারবে।’

গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের গাজীপুর মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘দেশের প্রতিটি প্রান্তে জাতীয় পার্টির সমর্থক বাহিনী আছে। জাতীয় পার্টির ঐতিহ্য আছে দেশে সুশাসন দেওয়ার। অভিজ্ঞতা আছে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশ পরিচালনার। তাই দেশের মানুষ জাতীয় পার্টির ওপরই আস্থা রাখে।’

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ: ঘূর্ণিঝড় বুলবুলের বিরূপ প্রভাব থেকে সাধারণ মানুষের জানমাল বাঁচাতে জাতীয় পার্টির নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন জি এম কাদের। গতকাল এক বিবৃতিতে উপকূলীয় এলাকাসহ সারা দেশে সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগকে একযোগে সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত