এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাই কোনো জয় ছাড়াই শেষ করতে হয়েছে বাংলাদেশকে। রবিবার শেষ ম্যাচে বাহরাইনের খলিফা স্পোর্টস স্টেডিয়ামে ২-১ ব্যবধানে ভুটানের কাছে হেরে গেছে যুবারা।
স্বাগতিক বাহরাইনের কাছে ৩-০ গোলে হেরে বাছাই শুরু করে ছেলেরা। দ্বিতীয় ম্যাচে জর্ডানের সঙ্গে ১-১ গোলের ‘ড্র’ই একমাত্র ‘প্রাপ্তি’।
বাংলাদেশ এদিন ১৮তম মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে এগিয়ে যায়। ভুটান ম্যাচে ফেরে ৬৫তম মিনিটে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে খান্দো দর্জির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
২০২০ সালে উজবেকিস্তানে বসবে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল আসর। স্বাগতিক উজবেকিস্তান ছাড়া ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপসহ মোট ১৬ দল নিয়ে হবে মূল পর্বের খেলা।
