কৃত্রিম বুদ্ধিমত্তার বুটক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০২:৩৬ এএম

রাজধানীতে প্রথমবারের মতো ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং’ বিষয়ক বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এ বুটক্যাম্প হয়।

অনুষ্ঠানে প্রযুক্তি খাতে বাংলাদেশের চতুর্থ বিপ্লবে প্রবেশের দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা বিভিন্ন অ্যালগরিদম ও প্রোগ্রামিং শেখান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, সিকিউরিটি স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, ডাটা ক্ল্যাসিফিকেশন ও এআই’র ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

হোটেল মেরিডিয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ও ডাটা ইনসাইটস বাংলাদেশ আয়োজিত ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রকৌশলী ফজলে রাব্বি, ফেরদাউস বিন আলী, তানভীর হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত