জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ সিøপার অনলাইনে আবেদন আগামীকাল বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ভর্তি কার্যক্রমে যে সব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সব প্রার্থী ২য় রিলিজ সিøপে আবেদন করতে পারবে।
বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/ admissions) থেকে জানা যাবে।
