ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফাহাদ সম্পাদক নাঈম

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১২:৪৩ এএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাখাওয়াত ফাহাদ সভাপতি ও রাগীব নাঈম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৪ নভেম্বর ঢাবি ছাত্র ইউনিয়নের ৩৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিনে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ৫০ জন কাউন্সিলর নির্ধারণ করা হয়। তাদের প্রত্যক্ষ ভোটে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচন করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন জয় রায়, মুনিরা দিলশাদ ইলা, নিসর্গ নিলয়, মাহির শাহরিয়ার রেজা, ঐশ্বর্য আহমেদ ও সঞ্জয় রায় সাগর। কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিমুল কুমার পাল, মেঘমল্লার বসু ও আব্দুল করিম। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ জামিল, কোষাধ্যক্ষ পদে দেবেশ চন্দ্র সিংহ, দপ্তর সম্পাদক পদে আদনান আজিজ চৌধুরী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে প্রতœপ্রতিম মেহেদী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাসুম রানা জয়, প্রকাশনা সম্পাদক পদে সাইনুর রহমান শুভ, সাংস্কৃতিক সম্পাদক পদে সৌম্যক সাহা ধ্রুব, ক্রীড়া সম্পাদক পদে শ্যামজিৎ পাল শুভ্র এবং সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক পদে রিপিয়ন চাকমা নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত