সরকারি চাল নতুন প্যাকেটে করে বাজারজাতের সময় জব্দ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০১:১৬ এএম

ভোলায় খান ব্রাদার্স মিলে খাদ্য মন্ত্রণালয়ের ৩ হাজার ২শ বস্তা সরকারি চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের নামে নতুন প্যাকেট করে বাজারজাত করার সময় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভোলা সদরের চরনোয়াবাদের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে এসিল্যান্ড কাউছার হোসেন চাল গুলো জব্দ করেন।

এ সময় মিলটিকে সিলগালা করে দেওয়া হয় এবং ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডসহ উভয় দণ্ড দেয়া হয়। মোতালেব পৌর ৭ নং ওয়ার্ডের মোজাফর সিকদারের ছেলে।

ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে খান ব্রাদার্স মিলে প্রায় ১০৩ মেট্রিক টন চাল এর মধ্যে প্রায় ৯৪ মেট্রিকটন (৩২শ বস্তা) সরকারি চাল পাওয়া গেছে। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন চালের সাথে সরকারি চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের নামে প্যাকেট করে বাজারজাত করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত