কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৪:১৩ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এমি মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মো. নাহিদ হাসান জানান, পাটুয়াভাঙ্গা দরগা বাজারের এমি মেডিক্যাল হল নামের ফার্মেসিটিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত