গোলাপি বলে শামি হবেন আরো ভয়ংকর, বলছেন ঋদ্ধিমান

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১১:৫৫ পিএম

ইন্দোর টেস্টে আগুন ঝরিয়েছেন। দুর্দান্ত সুইং বলে বাংলাদেশ ব্যাটসম্যানদের রেখেছেন তটস্থ। কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার শুরু হতে যাওয়া দিবারাত্রির টেস্টে মোহাম্মদ শামি আরো ভয়ংকর হবেন। এই ভবিষ্যৎ বাণী করলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন শামি। ইন্দোরে নেন ৭ উইকেট। দারুণ ফর্মের বিচারে শামিকে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার বলেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন।

এমনিতেই বল দারুণ সুইং করাতে পারেন। গোলাপি বলে আবার বোলাররা সুইং পান বেশি। শামি তাই ভয়ংকর হবেন বলে মনে করেন ঋদ্ধিমান, ‘তারা (মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব) যে ফর্মে আছে মনে হয় না গোলাপি বল কোনো কারণ হবে। বিশেষ করে মোহাম্মদ শামি, সে কে কোনো উইকেটেই মারাত্মক। তার দারুণ পেস আছে এবং রিভার্স সুইং করাতে পারে।’

গোলাপি বলের সেই ম্যাচে শামির সঙ্গে একই দলে ছিলেন ঋদ্ধিমান। দুই ক্রিকেটারই মোহনবাগান দলের হয়ে ম্যাচ খেলেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই ইডেনে গোলাপি বলে দিন রাতের ম্যাচে শামিকে ভয়ংকর মনে করছেন ঋদ্ধিমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত