জাতীয় বিশ্ববিদ্যালয়: দর্শন বিভাগের সোমবারের পরীক্ষা স্থগিত

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০২:৪৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সোমবার অনুষ্ঠিতব্য অনার্স দ্বিতীয় বর্ষ দর্শন বিষয়ের (পত্র কোড- ২২১৭০৭) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

তবে ওই দিনের অন্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও জানানো হয়. স্থগিত দর্শন বিষয়ের পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে জানানো হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত