জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিষয়ের পরীক্ষা স্থগিত

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০১:০১ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার দর্শন বিষয়ের (পত্র কোড-২২১৭০৭) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ওইদিন ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, স্থগিত দর্শন বিষয়ের পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত