ভারতের বিপক্ষে ইন্দোরে প্রথম টেস্টের একাদশে জায়গা না পাওয়া মোস্তাফিজুর রহমান ডাক পেলেন কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় টেস্টেও। বাংলাদেশ একাদশে এসেছেন আল-আমিন হোসেন ও নাঈম হাসান।
ইনিংস ব্যবধানে হারা প্রথম টেস্টের দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। বাড়ানো হয়েছে পেসারের সংখ্যা। তাতেও জায়গা হয়নি কাটার মাস্টারের।
প্রথম টেস্টে দুই পেসার নিয়ে খেললেও এবার তিন পেসার নিয়ে মাঠে নামতে যাচ্ছে মুমিনুল হকের দল। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় একাদশে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল মোস্তাফিজের। কিন্তু এই জায়গায় এসেছেন আল আমিন। ২০১৪ সালের অক্টোবরের পর এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন ডান হাতি পেসার।
পরিবর্তন এসেছে স্পিন বিভাগেও। দলের একমাত্র স্পিনার হিসেবে ইডেন টেস্টে খেলছেন অফ স্পিনার নাঈম হাসান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন ও আল আমিন হোসেন।
এদিকে, ইন্দোর টেস্টে মাত্র তিন দিনেই জয় পাওয়া একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত।
ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।
