হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় একটি যৌথ অভিযান বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র্যাবের একটি চৌকস অভিযানকারী দল এ অভিযান চালায়।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় র্যাব জানায়, সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৩ রাউন্ড আরপিজি গোলা এবং কিছু বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোলা ও বিস্ফোরক দ্রব্যসমূহ পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ দল কর্তৃক ধ্বংস করা হচ্ছে বলে এতে জানানো হয়।
