আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন করবে বাংলাদেশ সরকার। সেই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়ান অল স্টার একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে। সেই ম্যাচে উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কলকাতা টেস্টের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে কথা দিয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস। ‘আমি যাব। জন্মবার্ষিকী নিয়ে আপনার বিশাল আয়োজনের কথা আমি জানি’–সৌরভকে উদ্ধ…তি করে জানিয়েছে আইএএনএস। ইন্টারনেট।
×
