মেষ : কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। ব্যবসা খুব ভালো যাবে না। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন।
বৃষ : চাকরিক্ষেত্রে কর্তৃপক্ষের কড়া নজরদারি থাকবে। শিক্ষার জন্য বিদেশ গমন হতে পারে। নানা রোগে আক্রমণ করতে পারে।
মিথুন : চাকরিক্ষেত্রে ব্যয় বাড়বে। স্বামী-স্ত্রী উভয়ের পীড়ার ভয় আছে। কর্মচারীরা ঠিকমতো কাজ শেষ না করার ফলে ক্ষতি হবে।
কর্কট : কাজ-কর্মে গতি নেই। প্রেমে বদনাম রটতে পারে। বন্ধুরা অতৃপ্তি নিয়ে আসবে।
সিংহ : চাকরিক্ষেত্রে সম্মান পাবেন। কর্মে ব্যস্ততা বাড়বে। মায়ের রোগ ভালো করতে বিদেশ যেতে হবে।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও আয় বাড়বে। স্বল্প ভ্রমণ এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। তবে সংসারে কিছুটা অতৃপ্তি দেখা দিতে পারে।
তুলা : কর্ম-দক্ষতার জন্য সম্মান বাড়বে। রোগে ভুগলেও আয় বাড়বে। আত্মীয়দের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে।
বৃশ্চিক : ভ্রমণে আয় বাড়লেও রক্তচাপ বাড়তে পারে। তবু অর্থ সঞ্চয় হবে না। ব্যবসায় বা ভবনে অর্থলগ্নি শেষ পর্যন্ত কার্যকরী হবে না।
ধনু : গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। রোগমুক্ত হতে বিদেশ যেতে হবে। ব্যবসায় তৃপ্তি পাওয়া যাবে না।
মকর : ব্যবসার নতুন চুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল হবে। আয় ভালো না থাকাতে জমি বিক্রির প্রয়োজন হতে পারে। পেটের রোগ এখনই ভালো হবে না।
কুম্ভ : কাজ-কর্মে মানসম্মান বাড়বে। বাড়ি-গাড়ির মালিক হতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মীন : চাকরিতে উন্নতি যোগ আছে। বিদেশে দীর্ঘ ভ্রমণ যোগ আছে। সম্পদ বৃদ্ধি হবে।
