সাবেক মেম্বারের অত্যাচারে অতিষ্ঠ ৫ পরিবার সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:০৪ পিএম

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জসীম উদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিটেমাটি হারানোর আতঙ্কে আছে ওই এলাকার পাঁচ পরিবার। এসবের প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

লিখিত বক্তব্যে ওই এলাকার সিরাজ মিয়ার স্ত্রী শাহানাজ আক্তার বলেন, আমরা (পাঁচটি পরিবার) ১৯৯১ সালে স্থানীয় মুন্সি মিয়ার দখলে থাকা সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখলস্বত্ব কিনে বসবাস শুরু করি। ২০১৭ সালে সওজের থেকে ইজারা নিই। ২০১৩ সালে আলী নামে একজনের থেকে জায়গা কিনে ওজন স্কেল স্থাপন করেন জসীম মেম্বার। এরপর থেকে তিনি শুরু করেন আমাদের ওপর অত্যাচার। সর্বশেষ গত ২৬ আগস্ট নিজের জায়গা ভরাট করতে গিয়ে জসীম এমনভাবে বালি ফেলেন যে, ১০ ফুট উচ্চতার ওই বালির স্তূপ থেকে পাশ^©বর্তী আবু জাফর, মৃত আবুল বশর, কুদ্দুস আলী এবং তার ঘরে বালি ও পানি ঢzকে। এসবের প্রতিবাদ করলে জসীম উল্টো তাদের ঘরে আগুন দেওয়ার হুমকি দিচ্ছেন এবং নানাভাবে ঘরে ইট, লোহার টুকরাসহ নানান সরঞ্জাম ছুড়ে অত্যাচার করছেন।

অভিযোগ অস্বীকার করে জসীম বলেন, ‘আমার জায়গা আমি ভরাট করছি। তারা বিনা কারণে অভিযোগ দিয়ে হয়রানি করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত