রেলের তেল চুরির মামলায় ৪ জন গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:১২ পিএম

নওগাঁর আত্রাই থেকে বাংলাদেশ রেলওয়ের তেল চুরি মামলায় তেল চুরি সিন্ডিকেটের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

সোমবার রাতে আত্রাই উপজেলার শাহাগোলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মফিজার রহমান বাবু (৬০), একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ ওরফে নুন্নু হাজি (৬২), একই গ্রামের মৃত কাশেম আলী মণ্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬), ও একই গ্রামের নাজমুল হকের ছেলে সুজন ইসলাম (৩৪)।

র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জামিল আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সম্প্রতি রেলের ৬৫০ লিটার তেল চুরি মামলার মূল হোতারা আত্রাই উপজেলায় শাহগোলা বাজারে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলের তেল চুরি সিন্ডিকেটের মূল হোতাসহ তেল চুরি চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত