ঘণ্টার পর ঘণ্টা চার্জ করতে হয় স্মার্টফোন। কিন্তু এখন মাত্র ১৩ থেকে ১৭ মিনিটেই পুরো চার্জ হয়ে যাবে।
জানা গেছে, ৪ হাজার এমএএইচ ব্যাটারি ফুল চার্জে সময় লাগবে ১৭ মিনিট। খুব শিগগিরই ১০০ডবিস্নউ সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে চীনা টেক জায়ান্ট শাওমি।
একটি সম্মেলনে প্রতিষ্ঠানটি সম্প্রতি এই ইঙ্গিত দেয়। সেখানে বলা হয়, ২০২০ সালের শুরুতেই বাজারে চলে আসবে এই সুপার চার্জ টার্বো প্রযুক্তির স্মার্টফোন।
প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন শাওমির মি মিক্স ফোর ফোনে প্রথমবার এই চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত তথ্য জানায়নি সংস্থাটি। আপাতত চীনে রেডমি কেথার্টি ফাইভজি বাজারে আনার চুড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে শাওমি।
আরও শোনা যাচ্ছে, একই সময়ে সুপার টার্বো চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভিভো’র একটি স্মার্টফোনে। শাওমির চেয়ে আরেকটু উন্নত ১২০ডবিস্নউ সুপার টার্বো চার্জিং প্রযুক্তির কারণে ভিভোর ফোনগুলোর ৪ হাজার এমএএইচ ব্যাটারি মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি এই বিষয়ে।
