ছাত্রলীগ নেতার প্রতিবন্ধিত্ব যাচাইয়ে তদন্ত কমিটি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদের প্রতিবন্ধী কোটায় ভর্তি নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত কমিটি করেছে প্রশাসন। গতকাল বুধবার কলা অনুষদের ডিন ড. মো. সরওয়ার মুর্শেদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন ইংরেজি বিভাগের সভাপতি ড. সালমা সুলতানা ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কামাল আজাদ। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, তৌকির মাহফুজ ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে শ্রবণ প্রতিবন্ধী কোটায় ভর্তি হন। চার বছরের সœাতকে ৯ বছর পার হলেও তিনি শেষ করতে পারেননি। সম্পªতি তার বিরুদ্ধে প্রতিবন্ধী না হয়েও কোটায় ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে তৌকির বলেন, ‘তথ্য-প্রমাণ থাকলে এতদিন পরে কেন অভিযোগ করা হলো? আসলে আমাকে হেয় করতে এ অভিযোগ করা হয়েছে।’

এদিকে কমিটির খবরে তৌকিরসহ শাখা ছাত্রলীগের একাংশের নেতারা প্রো-ভিসি ড. শাহিনুর রহমানের সঙ্গে দেখা করে তদন্ত কার্যক্রম স্থগিতের জন্য দাবি জানান। এ সময় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ড. পরশ চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত