ভিসির অপসারণ ও হল খোলার দাবিতে জাবিতে বিক্ষোভ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে মুরাদ চত্বর থেকে মিছিল নিয়ে পুরাতন প্রশাসনিক ভবন ঘুরে উপাচার্যের বাসভবনের পাশের সড়ক গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে আন্দোলনের সমন্বয়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলন, উপাচার্যের প্রত্যক্ষ মদদে আন্দোলনকারীদের ওপর হামলার বিচার, হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত বাতিল ও দুর্নীতির দায়ে অভিযুক্ত উপাচার্যকে অপসারণ করতে হবে। ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য রাকিবুল হক রনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সবাই হল খুলে দেওয়ার পক্ষে বলছেন, তবু উপাচার্য কোন ভয়ে হল খুলছেন না?

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মুহাম্মদ, সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুশফিক উস সালেহীন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার মুখপাত্র আরমানুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত