মাগুরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সদর থানার ভায়না এলাকা থেকে শহিদুজ্জামান সনো (৬৫) মুন্সি নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। শহিদুজ্জামান একই এলাকার ইসহাক মুন্সির ছেলে। তিনি স্থানীয় আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর দুপুরে শহিদুজ্জামান প্রতিবেশী ওই শিশুকে মিষ্টি খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি ভয়ে চিৎকার শুরু করে। পরে সে বাড়ি ফিরে তার মাকে সবকিছু খুলে বলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শহিদুজ্জামানকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।
