বাগেরহাটে খুসিক মেয়র

জমির ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার হলে প্রশাসনকে জানাবেন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩৪ পিএম

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দরের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা পেতে হয়রানির শিকার হলে জেলা প্রশাসনকে অবহিত করতে জনসাধারণকে আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেছেন, ‘ক্ষতিপূরণের টাকা পেতে হয়রানির শিকার হলে আমাকে জানাবেন। অনেকেই হয়তো অবৈধ সুবিধা নিতে চাইবে। আপনারা কেউ ঘুষ দেবেন না।’ গত মঙ্গলবার বিকেলে রামপালের হোগলডাঙ্গা দাউদ মল্লিক হাফেজিয়া মাদ্রাসা মাঠে অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‌‘আশপাশের অনেক এলাকার চেয়ে এখানে জমির দাম কম। তাই যে হারে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে, তা দিয়ে নতুন করে জমি কিনে বসবাস অনেক কঠিন হবে। তাই আমি বলব, এ এলাকার কাছাকাছি যদি সরকারি কোনো খাস জমি থাকে, সেখানে তাদের পুনর্বাসন করা গেলে ক্ষতিগ্রস্তরা খুশি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত