কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু (ভিডিও)

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১০:৪৭ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে পড়ে স্বপন (২০) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে লিফটে করে ওপর থেকে নিচে নামার সময় ছিঁড়ে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী সোহেল বলেন, লিফটের ভেতরে থাকা সিকিউরিটি গার্ড স্বপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলার সুন্দরপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত