বরিশালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ১৪তম সম্মেলন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১০:৪২ পিএম

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির ১৪৩ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সম্মেলন হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুব আলম। জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় সংগঠক হাফিজুল ইসলাম, সদস্য শ্রমিক নেতা এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমিকরা এখনো মানবেতর জীবন যাপন করছেন। কোথাও শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। নিয়োগপত্র না দেওয়ায় যেকোনো সময় শ্রমিক ছাঁটাই হলেও তারা প্রতিকার পাচ্ছেন না। সরকারও এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। তাই দাবি আদায়ে আন্দোলন ছাড়া বিকল্প নেই।

সম্মেলনে দোকান কর্মচারীসহ বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়োগপত্র, ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা, বস্তিবাসীদের নিজ নিজ স্থানে বন্দোবস্ত, ষাটোর্ধ্ব শ্রমিকদের পেনশন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্তিকরণ, বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা ব্যয় কমানোসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত