চ্যানেল আই ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে ১৮ ব্যান্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০১:৫৪ পিএম

গত পাঁচ বছরের মতো চ্যানেল আই এবারও ডিসেম্বরের প্রথম দিনে আয়োজন করছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। এবার দিনভর এই ফেস্ট মাতাতে আসছে দেশের নামীদামি ১৮টি ব্যান্ড দল। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা।

রবিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। চলবে বিকেল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবারের ফেস্টটি নিবেদন করেছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন।

কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছিল ‘ব্যান্ড ফেস্ট’। দম্ভ নিয়ে তিনি বলেছিলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে তত দিন এই ব্যান্ড ফেস্ট থাকবে’। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তাঁকে স্মরণ করে ৬ষ্ঠ বারের মতো চলছে ব্যান্ড ফেস্টের এই আয়োজন।

এবারের ফেস্টে অংশ নিচ্ছে মোট ১৮টি ব্যান্ড দল। এর মধ্যে তালিকায় আছে এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, ওয়ার সাইট, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্পনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল দলগুলোর নাম।

অনন্য রুমা জানান, এবারের ব্যান্ড ফেস্ট নিয়ে বিস্তারিত তথ্য দিতে ৩০ নভেম্বর, শনিবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত