নেত্রকোনায় সেক্টর কমান্ডারস ফোরামের বিজয় র‌্যালি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:২৪ পিএম

বিজয়ের মাস ডিসেম্বর ও মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় জেলা শহরের তেরীবাজারস্থ সেক্টর কমান্ডারস ফোরামের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় মাসের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শহরে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

নেত্রকোনা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সামছুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার এখলাছ আহমেদ কোরেশী, অধ্যাপক মানিক রায়, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুল প্রমুখ। সভায় বক্তারা ১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত