সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭ পিএম

মেয়াদি মিউচুয়াল ফান্ড গ্রীন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গেস্নাবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে অপসারণ বা পরিবর্তনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ স্থগিতাদেশ দিয়েছেন। এর ফলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওই দুই মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে আপাতত কোনো বাধা নেই।

এর আগে গত ৭ নভেম্বর এলআর গেস্নাবালের আবেদনের পরিপ্রেড়্গিতে গ্রীন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা পরিবর্তনে ২০২০ সালের ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। এ আদেশের বিরুদ্ধে ওই দুই মিউচুয়াল ফান্ডের তিন-চতুর্থাংশের বেশি ইউনিটধারী সাতটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আপিল করলে গতকাল চেম্বার আদালত তাতে স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে ৫ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতি।

গত আগস্টে এলআর গেস্নাবাল পরিচালিত বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালে উন্নীত করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর ডিবিএইচ প্রথম ও গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তাসহ দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটধারী ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্সু¨রেন্স কোম্পানিকে (বিজিআইসি) সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের চিঠি দেয়। ইউনিটধারীরা সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গেস্নাবালকে পরিবর্তন ও নতুন সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগে আলাদাভাবে চিঠি দেয় ট্রাস্টিকে।

মিউচুয়াল ফান্ড বিধিমালার ৩১(খ) ধারা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ ইউনিটধারী চাইলে কোনো কারণ ছাড়াই সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন করতে পারে ট্রাস্টি। সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের এমন প্রক্রিয়া চলার মধ্যেই গত ৪ নভেম্বর উচ্চ আদালতে তা চ্যালেঞ্জ করে রিট করে এলআর গেস্নাবাল। রিট আবেদনে গ্রীন ডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গেস্নাবালকে অপসারণ কিংবা বাদ না দিতে বিজিআইসির প্রতি এসইসির নির্দেশনা প্রদানের দাবি জানানো হয়েছে। এ মামলায় বিবাদী করা হয়েছে এসইসি, এসইসির নির্বাহী পরিচালক (সার্ভিল্যান্স), এসইসির নির্বাহী পরিচালক (মিউচুয়াল ফান্ড) এবং ডিবিএইচ প্রথম ও গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্সু¨রেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি)। পরে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টসহ সাত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মামলাটিতে পক্ষভুক্ত হয়ে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত