বলিউডের ইয়ং ক্রেজ কার্তিক আরিয়ান ক্যারিয়ারের শুরুতেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সাঈফ আলি খানের মেয়ে সারা আলি খানের সঙ্গে। কিছুদিন আগেই তাদের সম্পর্কের ইতি হয়েছে বলে খবর শোনা গিয়েছিল। নিজেদের ক্যারিয়ারের স্বার্থেই একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তারা। তবে এখনো যে সারার প্রতি কার্তিকের ভালো লাগাটা বহাল রয়েছে সেটা বোঝা গেল সম্প্রতি একটি অনুষ্ঠানের বরাতে। সেখানে নিজের স্ত্রী হিসেবে সারাকেই দেখতে চান বলে মন্তব্য করেছেন কার্তিক। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়া-ভূমি পেডনেকর ও অনন্যা পান্ডে জুটির ছবি ‘পতি পত্নী অউর ও’। এই ছবির প্রমোশনেই স¤প্রতি ‘বলিউড হাঙ্গামা’কে কার্তিক একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের অংশ হিসেবেই বেশ কিছু মজার ও চটপটে প্রশ্নের জবাব দিতে হয় কার্তিককে। তাকে প্রশ্ন করা হয়, সারা আলি খান, নুসরত ভারুচা, কিয়ারা আদবানি ও তারা সুতারিয়ার মধ্যে কাকে তিনি ‘পত্নী’ আর কাকেই ‘ও’ হিসেবে বেছে নিতে চান? কার্তিক অবশ্য প্রথমে বিষয়টা না বুঝেই নুসরত ভারুচা ও তারা সুতারিয়ার নাম নেন। কার্তিককে পাল্টা প্রশ্ন করা হয়, তবে কিয়ারা ও সারাকে তিনি ‘ও’ হিসেবে দেখতে চান? বিষয়টা বুঝতে পেরে তৎক্ষণাৎ কার্তিক উত্তর বদলে নেন। বলেন, স্ত্রী হিসেবে সারা এবং কিয়ারাকে চান। বাকি দুজন অর্থাৎ নুসরত ও তারাকে ‘ও’ হিসেবে দেখতে চান। বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে বলিউডে। অনেকে বলেছেন, তাহলে কি কার্তিক মনে মনে এখনো সারাকেই ভালোবাসেন? যদি তাই নয়, তাহলে ব্রেকআপ নাটকের কী দরকার ছিল!
×
