মাদারীপুরে পানিতে ডুবে অর্ঘ রায় ও প্রার্ঘ রায় নামে তিন বছর বয়সের দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার শশীকর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত অর্ঘ রায় ও প্রার্ঘ রায় ওই গ্রামের অনিমেষ রায়ের ছেলে।
গ্রামবাসী জানান, দুপুরে বাড়ির উঠানে খেলতে থাকা দুই যমজ ভাই সবার অলক্ষ্যে পাশের পুকুরে পড়ে যায়। অনেক সময় পর বাড়ির লোকজন আশ-পাশে অনেক খোঁজা-খুঁজি করে না পেয়ে পুকুরের কাছে গেলে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে যমজ দুই ভাইকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা অনিমেষ রায় জানান, আমার দুই ছেলে বাড়ির উঠানে খেলতে ছিল, কখন যে পানি পড়ে গেছে আমরা কেউ বুঝতে পারি নাই।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. জিয়াউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
